একদিনের মৃত্যুতে ঢাকাকে ছাড়িয়ে গেলো চট্টগ্রাম


দেশে করোনা-র দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, প্রস্তুত থাকার পরামর্শ

বুধবার দেশে করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের ১৪ জন। ঢাকায় মৃত্যু হয় ১২ জনের। করোনায় আক্রান্ত হয়ে এক দিনে মৃত্যুর তালিকায় এবারই প্রথম ঢাকাকে ছাড়িয়ে গেলো চট্টগ্রাম।

সিভিল সার্জনের দেয়া তথ্যমতে চট্টগ্রাম জেলায় ৮ জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৭২ জন। যাদের মধ্যে ৭ হাজার ৫০২ জন নগরের ও ৩ হাজার ২৭০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এর মধ্যে মারা গেছেন ২০৪ জন, যাদের মধ্যে ১৪৫ জন নগরের ও ৫৯ জন উপজেলার বাসিন্দা। একইসময়ে নতুনভাবে করোনাজয় করেছেন ১৪ জন। ফলে চট্টগ্রামে এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ হাজার ২৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের বিশ্লেষণ তুলে ধরে বুধবার ডা. নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগেরই বাসিন্দা রয়েছেন ১২ জন, চট্টগ্রামে ১৪ জন, খুলনায় নয়জন, রাজশাহী ও বরিশালে তিনজন করে, সিলেটে চারজন এবং রংপুর বিভাগে একজন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৮ জন আবেং বাড়িতে থেকে আটজন। মৃত ৪৬ জনের মধ্যে ৩৮ জন পুরুষ এবং আটজন নারী।