সাকিব আহমেদ
আজ আমরা অনেক আধুনিক,
কথায় কথায় ইংরেজি আওড়াতে জানি।
আজ আমরা অনেক ইস্মার্ট,
হিন্দি/ইংলিশ ছাড়া গান শুনতে চাই না।
আজ আমরা অনেক জ্ঞানী,
তাই বাংলা দূরেই থাক –
শিখতে হবে শুধু ইংরেজি!
অ আ ক খ – যা না বাবা ভুলে যা,
A B C D – পড়াশোনায় মন দে।
একটি ভাষা, মরতে জানে একটি জাতি….
ক্ষমা করো আমাদের,
হে একুশে ফেব্রুয়ারি…….!!!

