এক নজরে আজকের উল্লেখযোগ্য ঘটনাবলি (১ নভেম্বর, ২০১৭)




জাতীয়;
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে সাইয়েদা রায়েবা নাঈমা’র সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়।
বিস্তারিত পড়ুন; বিয়ে করলেন তাসকিন
hasan mahmood
‘যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’ বলে হুশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বিস্তারিত পড়ুন; ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না: পররাষ্ট্রমন্ত্রী
jsc jdc
আজ বুধবার থেকে বাংলাদেশের দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবার দেশের ২৮ হাজার ৬২৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে, পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
বিস্তারিত পড়ুন; জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে আজ
জেএসসি-জেডিসি পরীক্ষা: প্রথম দিনে অনুপস্থিত ৬০,৮৯৩
supreme court

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার হাই কোর্ট যে রায় দিয়েছিল, তাতেই সায় দিয়েছে আপিল বিভাগ। অর্থাত পাঁচ আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড বহাল রইল এবং বাকি তিনজনকে যাবজ্জীবন সাজা খাটতে হবে; আর পলাতক এক আসামি পাচ্ছেন অভিযোগ থেকে মুক্তি।
বিস্তারিত পড়ুন; খালাফ হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
এক নজরে আজকের উল্লেখযোগ্য ঘটনাবলি (১ নভেম্বর, ২০১৭)

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা মিয়ানমারে ফেরত পাঠাতে ধীরগতির জন্য বাংলাদেশকেই দুষছে মিয়েনমার। দেশটির নেত্রী অং সান সুচির একজন মুখপাত্র বলেছেন, রোহিঙ্গাদের জন্য কোটি কোটি ডলারের বিদেশি সহায়তা হাতে পাওয়ার আগে বাংলাদেশ প্রত্যাবাসন শুরু করতে চায় কি না- সে বিষয়েই তাদের সন্দেহ রয়েছে।
বিস্তারিত পড়ুন; বাংলাদেশের দিকেই মিয়ানমারের অভিযোগের তীর
এক নজরে আজকের উল্লেখযোগ্য ঘটনাবলি (১ নভেম্বর, ২০১৭)
চট্টগ্রামের সীতাকুণ্ডের এক গ্রামে ১১০ জন বাসিন্দা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি মদনাহাট জেলেপাড়া এলাকায় বাসিন্দারা এ রোগে আক্রান্ত হয়েছে
বিস্তারিত পড়ুন; এক গ্রামে ১১০ জন চিকুনগুনিয়া রোগী
আন্তর্জাতিক;
manhanton
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ট্রাক হামলায় নিহত ৮ জনের মধ্যে পাঁচজনই আর্জেন্টিনার নাগরিক বলে জানিয়েছে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিস্তারিত পড়ুন; ম্যানহাটনে সন্ত্রাসী হামলা, নিহত ৮
ম্যানহাটনে হামলা: নিহতদের ৮ জনের ৫ জনই আর্জেন্টাইন
north korea
পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটাতে গিয়ে উত্তর কোরিয়ায় ২০০ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি জাপানের আসাহি টিভি নামে একটি টিভি চ্যানেলে এই খবর দেখানো হয়েছে।
বিস্তারিত পড়ুন; পরমাণু পরীক্ষা: উত্তর কোরিয়ায় মৃত্যু ২০০ জনের
এক নজরে আজকের উল্লেখযোগ্য ঘটনাবলি (১ নভেম্বর, ২০১৭)
ব্রহ্মপুত্র নদের পানি সরিয়ে নিতে চীন পরিকল্পনা করছে—এমন প্রতিবেদনকে ‘মিথ্যা’ ও ‘বানোয়াট’ বলে মঙ্গলবার দাবি করেছে দেশটি।
বিস্তারিত পড়ুন; ব্রহ্মপুত্র নিয়ে প্রতিবেদন ভুয়া: চীন
up plant
ভারতের উত্তরপ্রদেশে সরকার পরিচালিত একটি পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
বিস্তারিত পড়ুন;  ভারতে পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণে নিহত ১৬
ব্যবসা বাণিজ্য;
coal
সস্তা জ্বালানিপণ্য হিসেবে কয়লা সুপরিচিত। এ কারণে উন্নত অর্থনীতির দেশগুলো বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহারে উত্সাহী ছিল।
বিস্তারিত পড়ুন; বদলে যাচ্ছে কয়লার বৈশ্বিক বাজার
dse-cse-logo
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই বেচাকেনা বেড়েছে, দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
বিস্তারিত পড়ুন; শেয়ারবাজার: ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন
বিনোদন;
aishwarya-rai
১৯৯৪-এ মিস ওয়ার্ল্ডের খেতাব জয়। তাঁর ফ্যানেরা মনে করেন, ঐশ্বরিয়ার মতো সুন্দরী পৃথিবীতে খুব কমই রয়েছেন। বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তাও নজরকাড়া। আজ ৪৪ বছর বয়সে পা দিয়েছেন এই অভিনেত্রী।
বিস্তারিত পড়ুন;  ৪৪-এ পা দিলেন ঐশ্বরিয়া
খেলাধুলা;
UEFA-Champions-League
বিস্তারিত পড়ুন; বার্সার ড্র, হারল চেলসি
এক নজরে চ্যাম্পিয়ন্স লীগে আজকের খেলা
চিত্র ও বিচিত্র;
miss malay
মালয়েশিয়ার হয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন মিস মালয়েশিয়া সামান্থা কেটি জেমস। আর তার জন্য সে দেশের জাতীয় খাবারের ওপর ভিত্তি করে এক অভিনব পোশাক তৈরি করা হয়েছে।
বিস্তারিত পড়ুন; ভাত-কলাপাতার পোশাক পড়বেন মিস মালয়েশিয়া