বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিল ইউনেসকো। ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ইউনেসকোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এমওডব্লিউ) কর্মসূচির অধীনে আন্তর্জাতিক তালিকায় (ইন্টারন্যাশনাল রেজিস্টার) মোট ৭৮টি দলিলকে মনোনয়ন দিয়েছে। এ তালিকায় ৪৮ নম্বরে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটিকে স্থান দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন; বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’: ইউনেসকো

১৯৯২ সালের যৌথ ঘোষণা অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতিদিন ৩০০ রোহিঙ্গাকে রাখাইনে ফেরত নেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমার। এই প্রত্যাবাসন-প্রক্রিয়ায় যৌথ ঘোষণার চারটি প্রধান নীতি অনুযায়ী যাচাইয়ের পর রোহিঙ্গাদের ফেরত নেবে দেশটি।
বিস্তারিত পড়ুন; রোহিঙ্গা সংকট: প্রতিদিন ৩০০ জনকে ফেরত নেবে মিয়ানমার

চীনে ব্রহ্মপুত্র নদকে বলা হয় ইয়ারলুং সাংপো। এ নদের উৎস হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গ। সেখান থেকে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদ। এবার এই নদের পানির গতিপথ পাল্টে দিতে এক ভিন্নধর্মী ও উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা গ্রহণ করেছে চীন।
বিস্তারিত পড়ুন;

বিমানে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাইলট সাব্বিরসহ (বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার) চার জঙ্গিকে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) সদস্যরা।
বিস্তারিত পড়ুন; বিমানে নাশকতার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪ জঙ্গি
শীর্ষ ব্যক্তিদের বাড়িতে বিমান হামলাই লক্ষ্য ছিল জঙ্গিদের: র্যাব
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর বাধার সম্মুখীন হয়েছে। এবার ফেনীর মহিপাল পার হওয়ার সময় দুটি বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটেছে।
বিস্তারিত পড়ুন;
বেগম জিয়ার ফেরার পথে বাসে আগুন, বোমাবাজি
পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেইসবুক পেইজে ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতির দায়ে পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
বিস্তারিত পড়ুন; ইতিহাস বিকৃতি দায়ে পাকিস্তানের হাই কমিশনারকে তলব
আগামীকাল বুধবার থেকে বাংলাদেশের দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবার দেশের ২৮ হাজার ৬২৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে, পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
বিস্তারিত পড়ুন; বুধবার থেকে শুরু হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা
আন্তর্জাতিক;
স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার অপচেষ্টায় কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা কার্লেস পুজদেমন ও তার সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। তবে ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন স্বাধীনতাকামী কার্লেস পুজদেমন। তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থান করছেন বলে সোমবার সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।
বিস্তারিত পড়ুন; পালালেন কাতলান নেতা পুজদেমন: করা হবে বিদ্রোহের মামলা
রাশিয়ান মডেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এক চীনা মডেলিং এজেন্সি। মৃত ভ্লাদা ডিজুবা সাংহাই ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন। তাঁর বয়স ১৪ বছর। কঠোর পরিশ্রম এবং অতিরিক্ত কাজের চাপেই নাকি ভ্লাদার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের।
চালে ভর্তুকির কর্মসূচির অভিযোগে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সব পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এর আগে, ভর্তুকি কর্মসূচিতে দুর্নীতি বন্ধে ব্যর্থতার দায়ে গত মাসে ইংলাককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়ার পর পাকিস্তানের এক তরুণী তার শ্বশুরবাড়ির লোকদের বিষাক্ত লাচ্ছি খাইয়ে দেয়ার পর ১৩ জনের মৃত্যু হয়েছে। তবে ঐ তরুণীর স্বামী বেঁচে গেছেন।
বিস্তারিত পড়ুন; স্বামীকে পছন্দ নয়, বিষ দিয়ে শ্বশুরবাড়ির ১৩ জনকে হত্যা
রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল সোমবার এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়।
বিস্তারিত পড়ুন; সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান–এমডির পদত্যাগ

অজুহাতের কোন শেষ নেই। কখনো ঈদের চাহিদা, কখনো বা মজুদ কম। এবার এর সাথে যোগ হয়েছে অতিবৃষ্টি। আর তাতেই যেন লাগাম ছাড়া পেঁয়াজের দাম। আর দাম বাজার ভেদে ওঠা নামা করছে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত।
বিস্তারিত পড়ুন; বাজার দর: বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ
চলতি বছর ইস্পাতের বৈশ্বিক উৎপাদনে প্রবৃদ্ধি বজায় ছিল। এর ধারাবাহিকতায় গত আগস্টে বিশ্বব্যাপী সাম্প্রতিক সময়ের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ইস্পাত উৎপাদন হয়। সেপ্টেম্বরে পণ্যটির বৈশ্বিক উৎপাদন আগের মাসের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কমে এসেছে। এ সময় পণ্যটির বৈশ্বিক উৎপাদন সাত মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
বিস্তারিত; সর্বনিম্নে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন
খেলাধুলা;
লা লীগার ১০ রাউন্ডের খেলা অতিবাহিত হয়ে গিয়েছে। এই ১০টি ম্যাচে কে কেমন ফলাফল করল? ব্লেচার রিপোর্ট এই ১০ ম্যাচের ভিত্তিতে লা লীগার শীর্ষ ২৫ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। যেখানে ১২ গোল করে লিওনেল মেসি আছেন শীর্ষে। কিন্তু, সদ্য ফিফা ‘দ্যা বেস্ট’ জয়ী রোনালদো নেই।
বিস্তারিত পড়ুন; শীর্ষে মেসি, নেই রোনালদো
চ্যাম্পিয়ন্স লীগের চতুর্থ রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ। পিএসজি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ম্যানচেস্টার ইউনাইটেডের মত বড় দলগুলো মাঠে নামছে নিজেদের পৃথক পৃথক ম্যাচে।
বিস্তারিত পড়ুন; চ্যাম্পিয়ন্স লীগের লড়াইয়ে নামছে বড় দলগুলো
বিনোদন;

আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ: এ মেমোর’এ মিথ্যাচার করেছেন বলে অভিযোগ তুলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর সাবেক দুই প্রেমিকা নীহারিকা সিং ও সুনিতা রাজওয়ার। তাঁদের অভিযোগ, বইয়ের কাটতি বাড়ানোর জন্য জীবনের গল্পগুলোতে রং-মসলা মাখিয়েছেন নওয়াজউদ্দিন। এমনকি নীহারিকা সিংয়ের পক্ষে আইনজীবী গৌতম গুলাটি ভারতের জাতীয় নারী কমিশনে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। এসব বিতর্কের মুখে শেষমেশ আত্মজীবনী প্রত্যাহার করলেন এই অভিনেতা।
বিস্তারিত পড়ুন; সাবেক প্রেমিকাদের আপত্তি, আত্মজীবনী প্রত্যাহার করলেন নওয়াজ
ফ্যাশন ও প্যাশন;

অনেকেই চিড়া খেতে চান না। তবে চিঁড়ার পোলাও অনেক বাড়িতেই বানানোর রেওয়াজ রয়েছে। কিন্তু চিঁড়ের খিচুড়ি বিশেষ প্রচলিত নয়।
বিস্তারিত পড়ুন; বিকেলের নাস্তার সহজ সমাধান; চিড়ার খিচুড়ি

