এক নজরে ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব




আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ড, পর্তুগালসহ বড় দলগুলো নেমেছে বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে। ইতিমধ্যে বিশ্বকাপে খেলার সুযোগ পেতে উত্তীর্ণ হয়েছে বেশ কয়েকটি দল।
আসুন একনজরে দেখে নেয়া যাক বিশ্বকাপের বাছাইপর্বের গতকালের ম্যাচের ফলাফল;
রাউন্ড ১
ভেনেজুয়েলা      ০-০       কলম্বিয়া
চিলি                 ০-৩      প্যারাগুয়ে
উরুগুয়ে            ০-০       আর্জেন্টিনা
পেরু                  ২-১       বলিভিয়া
ব্রাজিল                ২-০       ইকুয়েডর
গ্রুপ এ
ঘানা            ৩-২         লিবিয়া
চীন               ১-০         উচবেকিস্তান
সিরিয়া           ৩-১         কাতার
লুক্সেমবার্গ       ১-০         বেলারুশ
ফ্রান্স              ৪-০        নেদারল্যান্ডস
কোরিয়া রিপাবলিক  ০-০  ইরান
বুলগেরিয়া       ৩-২        সুইডেন
গ্রুপ বি
থাইল্যান্ড      ১-২          ইরাক
জাপান          ২-০          অস্ট্রেলিয়া
পর্তুগাল         ৫-১         ফারোই আইল্যান্ড
হাঙ্গেরি          ৩-১         লাটাভিয়া
সুইজারল্যান্ড   ৩-০        অ্যান্ডোরা
গ্রুপ ই:
উগান্ডা         ১-০        মিশর
গ্রুপ   এইচ
বেলজিয়াম      ৯-০      জিব্রাল্টার
গ্রিস                ০-০      এস্তোনিয়া
সাইপ্রাস           ৩-২      বসনিয়া
বিশ্বকাপে খেলতে পারবে যে দেশগুলো
রাশিয়া                  (স্বাগতিক)
ব্রাজিল                   ( প্রথম স্থান)
ইরান                     (এশিয়া তৃতীয় ধাপে গ্রুপ এ বিজয়ী)
জাপান                    ( এশিয়ার তৃতীয় ধাপে গ্রুপ বি বিজয়ী)
এদিকে দক্ষিণ আমেরিকা থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপ। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে। এই রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা ও উরুগুয়ে।
তিন রাউন্ড বাকি থাকতে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে উরুগুয়ে। এক পয়েন্ট কম নিয়ে আর্জেন্টিনা আছে পঞ্চম স্থানে।
প্যারাগুয়ের কাছে ৩-০ গোলে হেরে যাওয়া চিলি আর্জেন্টিনার সমান ২৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে। ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা প্যারাগুয়ের আশাও টিকে আছে। তলানির দল ভেনেজুয়েলার মাঠে হোঁচট খেয়েছে কলম্বিয়া। গোলশূন্য ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি।