নেইমারের জায়গায় আরেক ব্রাজিলিয়ান




নেইমার অধ্যায়ের পরিসমাপ্তি। রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে চলে যাওয়া নেইমারের জায়গা কে নিবেন? জল্পনা-কল্পনায় অনেকের নাম উঠে আসলেও ব্রাজিলিয়ান সুপারস্টারের স্থলাভিষিক্ত হচ্ছেন আরেক ব্রাজিলিয়ান তারকা কৌতিনহো।
এই ব্রাজিলিয়ান নতুন সেনসেশন ও লিভারপুলের প্রাণ ভোমরার উপর অনেকদিন ধরেই নজর ছিল বার্সেলোনা কর্তৃপক্ষের। এবার সেই নজরে থাকা খেলোয়াড়দের নিজের করে নিচ্ছে তারা।
ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো ব্লেচারের মতে, কৌতিনহোর ‘লিভারপুল টু বার্সেলোনা’ দলবদল অনেকটাই নিশ্চিত। বার্সার করার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব গ্রহণ করেছে লিভারপুল।
উল্লেখ্য, এই মার্সেলো ব্লেচারই সর্বপ্রথম নেইমার ট্রান্সফার সবার সামনে আনেন। এছাড়াও স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভোও নিশ্চিত করছে এই দলবদলের ব্যাপারে। ধারণা করা হচ্ছে হুয়ান গাম্পার ট্রফির আগেই পরিচয় করিয়ে দেওয়া হবে তাকে।
এদিকে ফরাসী স্ট্রাইকার ওসমান ডেম্বেলের জন্য করা ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব গ্রহণ করেছে বলে জানিয়েছে মুন্ডো দেপোর্তিভো। হয়ত কৌতিনহোর সাথে ক্যাম্প ন্যু মাতাতে পারে ফরাসী এই নতুন ষ্টার।
ইতালিয়ান সাংবাদিক তানক্রেডি পালমেরি দাবি করেন ডেম্বেলে চুক্তি সম্পন্ন করেছে বার্সেলোনা। এছাড়া স্প্যানিশ পত্রিকাটি আরো দাবি করেন, জুভেন্টাস ষ্টার পাওলো দিবালাকেও দলে ভিড়ানোর চেষ্টা চালাচ্ছে কাতালান দলটি। এক্ষেত্রে ইতালিয়ান দলটি কিছু অর্থের সাথে রাফিনহা বা গোমেজকে চাইতে পারে বলে জানান পত্রিকাটি।
৩১ আগস্ট শেষ হবে দলবদলের সময়সীমা। কে কোন দলে যাবে তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছু সময় হবে ভক্তদের।