এখনই আইফোন ১০ ব্যবহার করছেন অ্যাপেল প্রধান




আগামী নভেম্বরের আগে বাজারে আসছে না আইফোন ১০। আর এই মুহুর্তে কারও হাতে এই ফোনটি থাকাও অসম্ভব। তবে অ্যাপেলের প্রধান হওয়ার একটু যেন সুযোগ নিলেন টিম কুক।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি’র এক প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের সামনে টিম কুক-এর পকেট থেকে বের হয়ে আসে আইফোন X। বিশ্ববিদ্যালয়টির ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে দেখা যায় বক্তব্য দেওয়ার সময় আইফোন X-এর মাথাটি কুক-এর পকেট থেকে উঁকি দিচ্ছিল। এক পর্যায়ে এটি পকেট থেকে বের হয়ে কুক যে সোফায় বসা সেখানে পড়ে যায়।
ভিডিওতে দেখা যায়, কুক ফেইস আইডি দিয়ে তার আইফোন X আনলক না করেই দ্রুত নোটিফিকেশনগুলো চেক করে নিয়েছেন, বলা হয় ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে। এরপর তিনি আইফোনটি উল্টে রেখে দেন।
৫.৮ ইঞ্চির আইফোন X হাতে নিলে সাধারণ ফোনের আকারই মনে হয়। এটি অত বিশাল নয়, আর এর পেছনের কেসিং কাচের তৈরি হওয়ায় এটি কম পিচ্ছিলও। তাহলে কী কারণে পড়ে গেল কুক-এর আইফোন X? হয়তো বুধবার কুকের পরা প্যান্টটির পকেট ছোট ছিল- এমনটাই বলা হয় প্রতিবেদনটিতে।
https://www.youtube.com/watch?v=0TWVYLNFYIA