‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ নামের বইটি আমরা সবাই চিনি। পৃথিবীতে সংঘটিত যাবতীয় ঘটনা ও বিষয়ের সাম্প্রতিকতম রেকর্ড বা তথ্য এই বইতে সংকলিত হয়। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৫ সালের ২৭ আগস্ট এই বইটি প্রকাশিত হয়। এর পর থেকে প্রতিবছরই প্রকাশিত হয়েছে এই বইটি।
এবছরও গিনেস বুকে স্থান পেয়েছে অদ্ভুদ কিছু রেকর্ড। আসুন দেখে নেয়া যাক এই রেকর্ডগুলো।
সবচেয়ে লম্বা নখ
সবচেয়ে লম্বা নখের জন্য এবছর গিনেস বুকে স্থান করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আইয়ানা উইলিয়ামস। তার সবগুলো নখ মিলিয়ে এর দৈর্ঘ্য ১৮ ফুট ১০.৯ ইঞ্চি। এর আগে গিনেস বুকে দীর্ঘতম নখের জন্য স্থান পাওয়া ক্রিস ওয়ালটনের নখের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট। তবে তিনি নখ কেটে ফেলায় এই বই থেকে তার নাম বাদ দেয়া হয়।

দীর্ঘতম চোখের পাপড়ি
দীর্ঘতম চোখের পাপড়ির জন্য গিনেস বুকে স্থান করে নিয়েছেন চায়নার বাসিন্দা জিয়ানজিয়া। তার চোখের পাপড়ি ৪.৮৮ ইঞ্চি লম্বা

সবচেয়ে উঁচু চুল
সবচেয়ে উঁচু চুলের জন্য গিনেস বুকে স্থান করে নিয়েছে বেণি হারলেম নামের লস অ্যাঞ্জেলসের এক বাসিন্দা। তার চুল মাথা থেকে প্রায় ৫২ ইঞ্চি লম্বা।

সবচেয়ে বয়স্ক বডি বিল্ডার
সবচেয়ে বয়স্ক বডি বিল্ডার হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছেন জিম অ্যারিংটন। তার বয়স ৮৩ বছর। চল্লিশেই যেখানে আমরা নিজের শরীরের ব্যাপারে উদাসীন হয়ে পরি সেখানে এইনি এই বয়সেও দিব্যি শরীরচর্চা করে যাচ্ছেন।

রুবিকস কিউব সমাধান করে
সবচেয়ে দ্রুত রুবিকস কিউব সমাধান করে গিনেস বুকে নাম লিখিয়েছেন ফেলিক্স জিমডেগ। একটি রুবিকস কিউব সমাধান করতে অস্ট্রেলিয়ার মেলবোর্নের এই ছাত্র ৪ দশমিক ৭৩ সেকেন্ড সময় নেয়।

সবচেয়ে বেশি বেলুন ফুলিয়ে
১ ঘণ্টায় সবচেয়ে বেশি বেলুন ফুলিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন হান্টার ইউয়েন। ১ ঘণ্টায় ৯১০ টি বেলুন ফুলাতে পারেন হান্টার।

সবচেয়ে লম্বা বিড়াল ও সবচেয়ে লম্বা লেজের বিড়াল
এবার গিনেস বুক রেকর্ডে নাম লিখিয়েছে দুটি বিড়াল। মিশিগানের সাইগ্নাস সবচেয়ে লম্বা লেজের বিড়ালের খেতাব জিতে নিয়েছে। তার লেজের দৈর্ঘ্য ১৭ দশমিক ৫৮ ইঞ্চি। অপরদিকে মিশিগানের অপর একটি বিড়াল জিতে নিয়েছে সবচেয়ে লম্বা বিড়ালের খেতাব। এই বিড়ালটি ১৯ দশমিক ০৫ ইঞ্চি লম্বা।

