এবার আমেরিকার আবিষ্কারকের ভাস্কর্যের শিরশ্ছেদ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে রয়েছে আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য। এবার সেই ভাস্কর্যের শিরশ্ছেদ করেছে বিক্ষোভকারীরা।

বুধবার এ ঘটনা ঘটে। দেশটিতে শুরু হওয়া জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ণবাদ বিরোধী বিক্ষোভের জেরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

জানা গেছে, বোস্টন শহরের আটলান্টিক এভিনিউয়ের ক্রিস্টোফার কলম্বাস পার্কের ওই মূর্তির মাথা গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিন সকালে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ হিসেবে চিহ্নিত করে রাখে।

সমালোচকদের অনেকেই কলম্বাসকে আমেরিকায় ইউরোপীয় উপনিবেশবাদের হোতা এবং স্থানীয় আদিবাসীদের ওপর গণহত্যার অগ্রদূত হিসেবে আখ্যায়িত করে থাকেন।

এর আগে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে তার একটি ভাস্কর্যে আগুন দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভাস্কর্যটি লেকের পানিতে ফেলে দেয় বিক্ষোভকারীরা।ওবা