এবার করোনায় আক্রান্ত আরেক নারী সাংসদ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

পশ্চিমবঙ্গের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের পর এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কর্নাটকের সাংসদ অভিনেত্রী সুমলতা অম্বরীশ। সুমলতা এদিন নিজেই ঘোষণা করেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। রিপোর্ট পজিটিভ জানার পরেই বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।

কর্নাটকের মন্ড্যার সাংসদ এদিন বলেন, ‘গত শনিবারই (৪ জুলাই) আমার মৃদু উপসর্গ দেখা দেয়। সারাদিন ধরে মাথাব্যথা করছিল। সেইসঙ্গে গলায় খুসখুসানি ছিল। এরপর কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নিই। রোববার টেস্ট করালে, সোমবার রিপোর্ট পজিটিভ আসে।’

অভিনেভীর কথায়, ‘ঈশ্বরের কৃপায় আমার ইমিউনিটি শক্তি যথেষ্ট ভালো। আমি আশাবাদী, আপনাদের আশীর্বাদে খুব দ্রুত সুস্থ হয়ে উঠব।’ গত কয়েক দিনে কার কার সান্নিধ্যে এসেছেন, সরকারি কর্তৃপক্ষকে তার বিশদ জানিয়েছেন বলেও উল্লেখ করেন অম্বরীশ।

তিনি ব্যক্তিগত ভাবেও আর্জি জানিয়েছেন, গত কয়েক দিনে তাঁর সঙ্গে যাঁদের দেখা হয়েছে, তাঁরা যেন সামান্য লক্ষণেও করোনা টেস্ট করিয়ে নেন। কর্নাটকের এই সাংসদ-অভিনেত্রীর কথায়, এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে, পরীক্ষা করোনাটা জরুরি।

সম্প্রতি বিজেপির হেভিওয়েট নেত্রী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হন। স্যোশাল মিডিয়ায় নিজেই করোনা সংক্রমণের খবর দেন লকেট। তবে, হাসপাতালে ভর্তি হননি। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

বাংলার বিজেপি নেত্রী জানান, জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ ধরে নিজেকে আইসোলেশনে রেখেছেন। কয়েক দিন আগে নমুনা পাঠিয়েছিলেন কোভিড টেস্টের জন্য। রিপোর্ট পজিটিভ জানতে পারেন।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে লকেট লিখেছেন, ‘সামান্য জ্বর আছে, গত এক সপ্তাহ ধরেই নিজেকে আইসোলেশনে রেখেছি আমি। এমনিতে সব ঠিক আছে, সময় মতো কেমন থাকছি তা জানাব।’

সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন টালিউডের এই অভিনেত্রী। এর আগে তিনি বিজেপির মহিলা মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী ছিলেন।

রূপালী পর্দার এই অভিনেত্রীর রাজনীতিতে পা তৃণমূল কংগ্রেসের হাত ধরে। ২০১৫ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন লকেট। পরের বছর পশ্চিমবঙ্গের ময়ূরেশ্বর আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৭ সালে রূপা গঙ্গোপাধ্যায়কে সরিয়ে তিনি পশ্চিমবঙ্গে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে লকেট ৭৩ হাজার ৩৬২ ভোটের ব্যবধানে বিজয়ী হন।