এবার পাঁচটি ঈদজামাত হবে বায়তুল মোকাররমে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাতটায় প্রথম জামাতে অংশ নিতে পারবেন মুসল্লিরা। এরপর পর্যায়ক্রমে ঈদের দিন সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ কারি কাজী মাসুদুর রহমান। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এই জামাতের ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। ঈদের দিন সকাল ১০টায় হবে চতুর্থ জামাত। এ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান। এ পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।

উল্লেখ্য, এর আগে এক বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গায় আদায় না করতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়া মসজিদে জামাতে ঈদের নামাজ আদায়ের পর কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করারও অনুরোধ জানিয়েছে।