এবার ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ডের তালিকা থেকে ভোট দিয়ে অং সান সু চি’র নাম অপসারণ করলেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা।
সু চি’কে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তাঁর ‘ফ্রিডম অব ডাবলিন’ পুরস্কার ফিরিয়ে দেন।
আয়ারল্যান্ডের সরকারি বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, ৬২ জন কাউন্সিলরের মধ্যে সু চি’কে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন।
এর আগে নভেম্বরে সু চি’র ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল। অক্সফোর্ডের সেন্ট হিউ’স কলেজ, যেখানে সু চি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়।
মিয়ানমারের রাখাইনে সহিংসতার কারণে কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। দেশটিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার সময়ে বছরের পর বছর সু চি গৃহবন্দী ছিলেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সোচ্চার থাকতে দেখা গেছে তাকে।
কিন্তু দেশটিতে রোহিঙ্গা মুসলমানদের উপর যে ভাবে নির্যাতন হয়েছে তাতে করে মিজ সু চির ভূমিকায় হতবাক হয়েছেন বিশ্বের অনেক নেতারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিন্দা জানিয়েছে এই নির্যাতনের। এদিকে সেন্ট হাগ’স কলেজ যেখানে সু চি পড়াশোনা করেছিলেন সেখান থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন;
অবশেষে সু চির খেতাব প্রত্যাহার করল অক্সফোর্ড
চীনে যাচ্ছেন সু চি
শিগগিরই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সমঝোতার আশা সু চির
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
