জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে গোয়েন্দা চরিত্র মাসুদ রানা হবে এক প্রকার নিশ্চিত ছিলো। কিন্তু কে হবে মাসুদ রানা? মাসুদ রানার চরিত্রে দেখা যাবে কাকে? এ নিয়ে ছিলো জোর গুঞ্জন।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলো এবার। এবিএম সুমন হচ্ছেন মাসুদ রানা।
সুমনের জন্মদিন ছিলো বুধবার। জাজের ফেইসবুক পেজে এই উপলক্ষে বলা হয়, আনন্দের সঙ্গে ঘোষণা করা হচ্ছে হলিউড প্রডাকশন ‘এমআর নাইন’-এ মাসুদ রানা হচ্ছেন এবিএম সুমন। করোনাভাইরাস প্রাদুর্ভাব পরবর্তী সময়ে সিনেমাটির দৃশ্যায়ন শুরু হবে।
আরও বলা হয়, কয়েক মাস অডিশনের পর সুমনকে চূড়ান্ত করা হয়। বাছাই প্রক্রিয়ায় অংশ নেন ১২শ’র বেশি প্রতিযোগী। অথচ এর আগে চ্যানেল আইয়ের ভ্রিয়েলিটি শো-এর চ্যাম্পিয়ন সোহেল রানা মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন বলে জানা যায়।
এই সিরিজের জন্য সেবা প্রকাশনী ও কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ।

