এয়ারপড ব্যবহারে আপনার কি ক্ষতি হচ্ছে জানেন?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বর্তমানে কমবেশি সবাই আমরা অনেক ধরনের ডিভাইস ব্যবহার করি। তবে এগুলো ব্যবহার যে কি পারিমাণ শারীরিক ক্ষতি করছে তা কি জানি।

এইরকমই একটি হচ্ছে, অ্যাপলের জনপ্রিয় তারবিহীন ইয়ারফোন ‘এয়ারপড’।

জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা এয়ারপড ব্যাবহারে ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি বলে মত দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ২৫০ জন বিজ্ঞানী একটি পিটিশন সই করেছেন যা মূলত এয়ারপডের ক্ষতিকর রশ্মি নির্গমনের বিরুদ্ধে। এয়ারপডের বিরুদ্ধেই এমন পিটিশন স্বাক্ষরের মূল কারণ অ্যাপলের এই ডিভাইসটি কানের ভেতরের অংশে লেগে থাকে। এতে ক্ষতিকর রশ্মি সহজেই শরীরে প্রবেশ করে যা দ্রুত ক্ষতিসাধন করে থাকে। এবং এ থেকে ক্যান্সার হওয়ার অনেক বেশি ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

অবশ্য বিজ্ঞানীরা এখনও এয়ারপডের সাথে ক্যান্সারের সম্পর্ক আছে কিনা তা পুরোপুরি নিশ্চিত হতে পারেননি।

এখন পর্যন্ত তারা  প্রাণির ক্ষেত্রে ক্যান্সারের সম্পর্ক পাওয়া গেছে বলে জানিয়েছেন। মানুষের ক্যান্সার না হলেও এর মাধ্যমে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে বলে জানিয়েছেন।