‘এ’ লাইসেন্স উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট নেওয়া হলো না তার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

জাতীয় দল ও মোহামেডানের সাবেক মিডফিল্ডার নুরুল হক মানিকের ‘এ’ লাইসেন্স কোর্সে উত্তীর্ণ হওয়ার খবরটা জানা হলো না।গত ১৪ জুন করোনার কাছে হার মেনে সবাইকে ছেড়ে চলে গিয়েছেন সাবেক এ ফুটবলার এবং বাফুফের কোচে।

এর আগে তিনি এএফসির কোচিং লাইসেন্সের ‘সি’ ও ‘বি’ সম্পন্ন করে ‘এ’ কোর্সটাও করেছিলেন। শনিবার থেকে ‘এ’ লাইসেন্স কোর্সে উত্তীর্ণ হওয়াদের সার্টিফিকেট প্রদান শুরু হয়েছে; কিন্তু সার্টিফিকেট আর নেয়া হলো না মানিকের।

করোনাভাইরাসের কারণে শনিবার সীমিত আকারে সনদ বিতরণ করেছে বাফুফে। ওইদিন কয়েকজনের হাতে কোর্সের সনদ তুলে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। উত্তীর্ণ হওয়া বিদেশিদের সনদ পাঠিয়ে দেবে বাফুফে। আর বাংলাদেশের যারা বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছেন পর্যায়ক্রমে তাদের সনদ প্রদান করা হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এএফসির ‘এ’ কোচিং কনভেনশনের আওতায় আসে গত বছর জুলাইয়ে। এরপর ২০১৯-২০ সালে বাফুফের অধীনে অনুষ্ঠিত হয় ‘এ’, ‘বি’ ও ‘সি’ কোর্স। বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, ভুটান, শ্রীলংকা ও মালয়েশিয়ার কোচরা অংশ নিয়েছিলেন এই কোর্সে। যাদের মধ্যে ‘এ’ ২৪ জন, ‘বি’ ২৩ জন এবং ‘সি’-তে ২৪জন উত্তীর্ণ হয়েছেন। কোর্স পরিচালনা করেছিলেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি।

‘এ’ লাইসেন্স উত্তীর্ণ হওয়া ২৪ জনের মধ্যে বাংলাদেশের ১৪ জন। নুরুল হক মানিক ছাড়া বাকি যে ১৩ জন বাংলাদেশের ‘এ’ লাইসেন্স কোর্সে উত্তীর্ণ হয়েছেন তারা হলেন- এমাদুল হক খান, মোহাম্মদ সালাউদ্দিন, জুলফিকার মাহমুদ মিন্টু, আলী আজগর নাসির, শাহাদাত হোসেন, একেএম নুরুজ্জামান নয়ন, ছাইদ হাছান কানন, শহিদুল ইসলাম, জাভেদ হোসেন, দীপক চন্দ্র নাথ, মো. সেলিম মিয়া, কাজী আলতাফুল হক ও শাহিনুল হক।