ওয়ান প্লানেট সামিটে যোগ দিতে তিনদিনের সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় এই সামিটে জগ দিতে আজ (সোমবার) ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট,জাতিসংঘ মহাসচিব এন্টনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সামিটে অংশগ্রহণ করবেন।
সফর সম্পর্কে মাহমুদ আলী বলেন, শেখ হাসিনা সামিটে ‘হাই লেভেল সেগমেন্ট’-এ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সরকারি- বেসরকারি পর্যায়ে একত্রে লড়াই করার অঙ্গীকার ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একই লক্ষ্য অর্জনে দুই হাজার বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও সরকারি -বেসরকারি সেক্টরের অংশগ্রহণকারীসহ একশ’র বেশি বিশ্ব নেতা এই সামিটে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন; বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধুর দেওয়া: প্রধানমন্ত্রী
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংসদে বিল
যৌথ ভিডিও কনফারেন্সে ‘বন্ধন’ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও মোদী
বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম শেখ হাসিনা
শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় আজ
