সোমবার (২ মার্চ) কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে গোলাগুলিতে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। র্যাব জানায় কুখ্যাত দল জকি গ্রুপের সাথে এই গোলাগুলির ঘটনা ঘটে। র্যাব-১৫ সিটিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায় নি।
তিনি জানান, সোমবার ভোরে জাদিমোড়া পাহাড়ে কুখ্যাত ডাকাত জকির সন্ধানে র্যাবের একটি দল ওই ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালান। এ সময় পাহাড় থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। র্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হয়।

