আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় সেনাবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১২ জন ক্রর সবাই মারা গেছেন। শনিবার রাজধানী কিনশাসায় ওই কার্গো উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
প্রতিরক্ষামন্ত্রী ক্রিসপিন আতামা তাবে বলেন, আমি আজ সকালে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করছি। উড়োজাহাজের ১২ জন ক্রুর সবাই প্রাণ হারিয়েছেন।
কিনশাসা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় বলে জানান প্রত্যক্ষদর্শী এক সেনা কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে আরও বলেন, উড়োজাহাজটিতে কঙ্গোর সেনাদের পাশাপাশি বিদেশি সেনাও ছিল।
