কফির ফ্রেমের চশমা ৯০ ডলার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বেশিরভাগ চশমাই তৈরি হয় প্লাস্টিক থেকে। চশমায় নতুনত্ব আনতে কি করতে হবে, তা নিয়ে ভাবতেন ইউক্রেনের ব্যবসায়ী ম্যাক্সিম হ্যাভ্রিলেঙ্কো।

সেই চিন্তা থেকেই কফি দিয়ে চশমার ফ্রেম তৈরি করেছেন ম্যাক্সিম। এর আগে অবশ্য, দারচিনি দিয়ে চশমার ফ্রেম তৈরি করতে গিয়েছিলেন। কিন্তু সফল হননি।

কিভাবে তৈরি হয় এ ফ্রেম?

বীজ থেকে কফি তৈরি হওয়ার পর যে গুঁড়োটা থেকে যায় সেটা ব্যবহার করা হয় চশমার ফ্রেম তৈরি করতে।

কফির গুঁড়াকে ফ্ল্যাক্স এবং কিছু ভেষজ তেলের সঙ্গে মিশিয়ে মন্ড তৈরি করে ছাঁচে ফেলা হয়। তারপর কম্পিউটারের মাধ্যমে এই ছাঁচ কেটে চশমার ফ্রেম তৈরি করা হয়।

একটি ফ্রেম কিনতে প্রায় ৯০ ডলার খরচ করতে হবে। শুধু চশমাই নয়, কফির বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে ফার্নিচার, কাপ, প্রিন্টিংয়ের জন্য কালির মতো নানা জিনিস।

চলতি বছরে ১০ হাজার ফ্রেম তৈরি করার লক্ষ্য ম্যাক্সিমের কোম্পানির। আগামী বছর এই লক্ষ্যমাত্রা বেড়ে দাঁড়াবে এক লাখের কাছাকাছি।