কবর দেওয়ার বিকল্প পদ্ধতি মৃতদেহ থেকে জৈব সার তৈরি


paperslife

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক নতুন আইন পাস হয়েছে। এখন থেকে মানুষের মৃতদেহ থেকে জৈব সার তৈরি করা হবে।

নতুন এ আইনে মানুষের মৃতদেহ থেকে জৈব সার (কম্পোস্ট) তৈরির অনুমতি দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, যে কেউ এখন ইচ্ছা করলে জৈব সার তৈরির জন্য নিজের শরীর দান করে যেতে পারবেন। মৃত্যুর পর দেহ মাটিতে মিশিয়ে তৈরি হবে কম্পোস্ট।

কবর দেওয়ার প্রচলিত রীতির বিকল্প হিসেবে এই পদ্ধতিকে দেখা হচ্ছে। বিশেষ করে যে শহরগুলিতে কবরস্থানের জমির সংকট তৈরি হয়েছে, সেখানে এটি বিকল্প সমাধান হতে পারে।

ওয়াশিংটনের গভর্নরের স্বাক্ষরের পর গত মঙ্গলবার বিলটি আইনে পরিণত হয়।

মৃতদেহ সারে রূপান্তর করে, তা প্রিয়জনদের হাতে তুলে দেওয়া হবে। যাতে তারা ফুলগাছ বা বৃক্ষ রোপণ করতে পারেন।