“কমিউনিটি পুলিশিং কার্যক্রমে ইভটিজিং ও বাল্যবিবাহ কমেছে”


Asaduzzaman Khan #paperslife

কমিউনিটি পুলিশিংয়ের কাজ হলো সমাজে অপরাধ সংঘটিত হওয়ার আগে অপরাধীকে চিহ্নিত করা, অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ফলে সমাজে বাল্যবিবাহ, ইভ টিজিং অনেক কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুনঃ ডিসেম্বর থেকে লোডশেডিং না দেয়ার আশ্বাস পিডিবির

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজকে আরও কীভাবে সুন্দর করা যায়, পরিচ্ছন্ন করা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। একসময় গ্রামে বিচারব্যবস্থা ছিল, কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্য একই রকম। আমরা নিজেরা যদি নিজের সমস্যা সমাধান করতে পারি, সমাজে অপরাধ অনেকটা কমে যাবে।