যাদের টাকার হিসেব করতে ভাবতে হয়




বিশ্বব্যাপী আজ অনেক মানুষ ধনী হওয়ার স্বপ্নে বিভোর।  না হওয়ার কারণ নেই, অর্থের মাপকাঠিতেই যে যোগ্যতা-অযোগ্যতার পরিমাপ হয় এখন। আবার সুখ-অসুখের প্রভাবকও এই অর্থ।
তবে ধনী হওয়ার ইচ্ছা না থাকলেও ধনীদের সম্পদের ব্যাপারে অনেকেরই জানার আগ্রহ অনেক।  বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ধনীরা কী করেন, কীভাবে খরচ করেন, সবকিছুতেই জানার আগ্রহ থাকে সাধারণের।  তবে মজার ব্যাপার হলো তাদের টাকার হিসেব করতে হলে আপনাকে বেশ মনোযোগ সহকারে অংক কষতে হবে।
চলুন তবে দেখাই যাক তারা কত টাকার মালিক;
১০)  কক্স পরিবার
বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের তালিকায় দশম অবস্থানে রয়েছে কক্স পরিবার।  কক্স পরিবারের আয়ের উৎস মূলত অটোমোবাইল কেবল টিভি, এবং সংবাদপত্র প্রকাশনা।  কক্স পরিবারের মালিকানাধীন কক্স মিডিয়া গ্রুপ ও কক্স কমিউনিকেশন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ গণমাধ্যম গোষ্ঠী।  তাদের পরিবারের মোট সম্পদের পরিমাণ ৪১ বিলিয়ন মার্কিন ডলার।  ১  মার্কিন ডলার ৮১.৭০ টাকা হলে, এই পরিবারের সম্পদের পরিমাণ দাঁড়ায়, ৩৩৪৯৬৯৯৯৯৯৯৯৯.৭ টাকা।  বোঝার জন্য ভাবতে হবে বৈকি…
bittencourt
 
৯)  বিটেনকোর্ট পরিবার
ধনীদের তালিকায় নবম বিটেনকোর্ট পরিবার।  এরা বিশ্বখ্যাত কসমেটিকস পণ্য ল রেলের প্রতিষ্ঠাতা।  কোম্পানির ৩৩ শতাংশ শেয়ারের মালিক এই পরিবারের সদস্য লিলিয়ান বিটেনকোর্ট বিশ্বের সবচেয়ে ধনী নারী।  বিটেনকোর্ট পরিবারের মোট সম্পদের পরিমাণ ৪২ দশমিক ৫ মার্কিন ডলার।
cargill
৮) কারগিল-ম্যাকমিলান পরিবার
কারগিল-ম্যাকমিলান পরিবারের সম্পদের পরিমাণ ৪৯ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রাইভেট কোম্পানি কারগিল ইনকর্পোরেশনের মালিক তারা।  এককভাবে এই পরিবারটিতে ১৪ জন বিলিয়নিয়ার সদস্য আছেন।  ধনী পরিবারের তালিকার ৮ম অবস্থানটি দখল করেছে এই পরিবার।
arnault
৭) আর্নল্ট পরিবার
বিশ্বখ্যাত মোয়েট হ্যানসে লুইস ভিটন কোম্পানির মালিক আর্নল্ট পরিবার।  এই কোম্পানিটি আবার বুলগেরি, লুইস ভিটন, সেফোরা সহ ৭০ টি ব্র্যান্ডের মালিক।  এই পরিবারের সদস্য বার্নার্ড আর্নল্ট ফ্রান্সের সবচেয়ে ধনী ব্যাক্তি।  ৫১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে তালিকার ৭ম স্থানে রয়েছে এই পরিবারটি।
slim
৬) স্লিম পরিবার
লাতিন অ্যামেরিকার সবচেয়ে বড় মোবাইল ফার্ম অ্যামেরিকা মভিলের মালিক স্লিম পরিবার।  এ ছাড়া চেইন রেস্তোরাঁ, এয়ারলাইনস, ব্যাংক, আবাসন, হোটেল, খনি, বিমা, সম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের ২০০ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক এই পরিবারটির আয়ের উৎসের অভাব নেই।  পরিবারের সদস্য কার্লস স্লিম হেলু মেক্সিকোর সবচেয়ে ধনী ব্যাক্তি।  ৬২ দশমিক ৬ বিলিয়ন সম্পদ নিয়ে তালিকার ৬ নম্বর থানে অবস্থান করছে এই পরিবারটি।
mars
৫) মার্স পরিবার
ধনী পরিবারের তালিকার ৫ম স্থানটি রয়েছে বিশ্বখ্যাত চকলেট প্রস্তুত প্রতিষ্ঠান মার্সের মালিক মার্স পরিবারের দখলে।  এই মার্স না থাকলে বিশ্বে স্নিকারস, মিল্কই ওয়ে, এম এন এমের মত চকলেটই থাকত না।  চকলেট প্রেমীদের ভালবাসায় এই পরিবারের মোট আয় ৭৮ বিলিয়ন মার্কিন ডলার।
koch
৪) কচ পরিবার
কোচ পরিবার যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট কোম্পানি কচ ইন্ডাস্ট্রিজের মালিক।  তালিকার ৪থ স্থানে থাকা এই পরিবারের মোট সম্পদের পরিমাণ ৮২ বিলিয়ন মার্কিন ডলার।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সব সময়ই প্রার্থীদের বিশাল অঙ্কের চাঁদা দিয়ে থাকে কচ পরিবার।
walton
৩) ওয়ালটন পরিবার
বিশ্বখ্যাত ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা ওয়ালটন পরিবারের মোট সম্পদের পরিমাণ ১৩০ বিলিয়ন মার্কিন ডলার।  তালিকার ৩য় অবস্থানে থাকা ওয়ালটন পরিবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী পরিবার।  বিশ্বের সবচেয়ে বড় সুপার চেইন শপ ওয়ালমার্টই পরিবারটির আয়ের সবচেয়ে বড় উৎস।  যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের ২৭টি দেশে ওয়ালমার্টের ৫ হাজার ৬৫১টি বিক্রয়কেন্দ্র আছে, যেখানে কর্মরত ১৫ লাখের বেশি মানুষ।
rooth
২) রুথশিল্ড পরিবার
রুথশিল্ড পরিবারের ধনী হওয়ার ইতিহাস বেশ পুরনো।  সেই ১৭০০ সালে মেয়র রুথশিল্ড ব্যাংকিং ব্যবসার সূচনা করেছিলেন।  সেই বযাবসাকেই এগিয়ে নিয়ে গেছে রুথশিল্ড পরিবারের পরবর্তী সদস্যরা।  বলা হয়ে থাকে পুরো বিশ্বের ব্যাংক ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এই পরিবারের নিয়ন্ত্রণে।  ডলার ও পাউন্ড-এর নোট ছাপানোও তাদের হাতে।  কথিত আছে মার্কিন প্রেসিডেন্ট কে হবে সেটাও নির্ধারণ করে দেয় এই পরিবার! তবে এই তথ্যের নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই।  বর্তমানে এই পরিবারের সম্পদের পরিমাণ ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার। ধনী পরিবারের তালিকায় ২য় অবস্থানে রয়েছে তারা।
saudi
১) সৌদি রাজ পরিবার
সৌদি রাজ পরিবারের সম্পদ বিলিয়নের কোটায় হিসাব করা যাচ্ছে না।  তাদের মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ৪ ট্রিলিয়ন।  মূলত তেলকেন্দ্রিক ব্যাবসা থেকেই তাদের এই আয়।  তালিকার প্রথমেই রয়েছে তাদের নাম।
পুরো সৌদি আরব রাষ্ট্রটিই আল সৌদ পরিবারের অঢেল সম্পত্তি ও আয়ের উৎস, যেটিকে তারা মনে করে ‘পরিবার নিয়ন্ত্রিত পারিবারিক সম্পত্তি’!  তেলের খনি, মূল্যবান জায়গা, বড় বড় ব্যবসায়িক চুক্তি থেকে শুরু করে সৌদি আরবের অর্থনৈতিক কর্মকাণ্ডের সবকিছু থেকেই আয় করে এই রাজপরিবার।