করোনায় উত্তর কোরিয়ায় প্রায় ১৮০ সেনার মৃত্যু



করোনায় উত্তর কোরিয়ায় প্রায় ১৮০ সেনার মৃত্যু

করোনাভাইরাসে উত্তর কোরিয়ায় এ পর্যন্ত প্রায় ১৮০ সেনা সদস্যের প্রাণ গেছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ডেইলি এনকে এ খবর প্রকাশ করেছে।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এ পর্যন্ত মারা যাওয়া সেনাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। আর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আরও ৩৭০০ সেনাকে। উত্তর কোরিয়ার সেনাদের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছেন তাদের মেডিক্যাল রিপোর্ট নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এনকে।

তবে এসব অভিযোগ মানতে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে উত্তর কোরিয়ার সরকার। এ পর্যন্ত করোনার কোন লক্ষণ দেশটিতে দেখা যায়নি। উত্তর কোরিয়া এখনো করোনা থেকে মুক্ত বলে দাবি সরকারের।