করোনাভাইরাসের এ পরিস্থিতিতে ভারতের বিহারে অনুষ্ঠিত হ্যেছেল এক বিয়ের অনুষ্ঠান। জানা গেছে, করোনাভাইরাসের লক্ষণ নিয়েই বিয়ে করে পরদিন মারা গেলেন বর।
বিয়ের অনুষ্ঠানে আসা ১১১ জনের পরীক্ষার পর তাদের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে মঙ্গলবার এ খবর জানিয়েছে।
বিয়ের কিছু দিন আগে থেকেই শরীরে করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল, তবু তা উপেক্ষা করে বিয়ে করতে গেছিলেন বিহারের এক যুবক। ভালোয় ভালোয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলেও বিয়ের পর দিনই মারা গেলেন তিনি।
জেলা প্রশাসনের তথ্য মতে, ১৫ জুন ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং তার পরদিন ১৬ জুন বর মারা যান। করোনায় আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে জানা গিয়েছে। যারা বিয়েতে অংশ নিয়েছিলেন তাদের শরীরেও করোনার লক্ষণ দেখা দেওয়ায় তাদেরও টেস্ট করা হয়।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ১৭ হাজারেরও অধিক।

