করোনাভাইরাসের মহামারিতে লকডাউন বিশ্বের বিভিন্ন এলাকা। কাজ নেই। ঘরে বসে বসে সময় কাটানো। এর ফলে এই সময়টাতে ঘুমের পরিমাণ বেড়েছে। আমেরিকান ও ইউরোপিয়ানদের ওপর দুটি গবেষণার ফলাফলে এমন চিত্র পাওয়া গেছে।
বৃহস্পতিবার ‘কারেন্ট বায়োলজি’তে প্রকাশ হয়েছে তেমনই এক গবেষণা নিয়ে প্রতিবেদন।
একটি গবেষণা বলছে, শিক্ষার্থীরা দেরি করে বিছানা ছাড়ছে এবং দীর্ঘ সময় ধরে ঘুমাচ্ছে। অন্য গবেষণায় বলা হয়েছে, ইউরোপিয়ানরা আগের তুলনায় চলতি মহামারীতে গড়ে বেশি সময় বিছানায় থাকছে।
গবেষণা নিয়ে প্রতিবেদন গতকলোরাডো বিশ্ববিদ্যালয়ের শারীরবিদ্যা বিভাগের অধ্যাপক কেনেথ রাইট ও তার সহকর্মীরা ১৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর তথ্য-উপাত্ত যাচাই করে দেখেছেন যে মহামারীর আগের চেয়ে মহামারীর মধ্যে শিক্ষার্থীরা বেশি ঘুমিয়েছে।
অন্য গবেষণাটি সুইজারল্যান্ডের ব্যাসেল সেন্টার ফর ক্রোনোলজি বিশ্ববিদ্যালয়ের ফলেও দেখা যায়, মহামারীতে লোকজন বেশি ঘুমাচ্ছে। অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডের নাগরিকরা রাতে গড়ে ১৩ মিনিট করে বেশি ঘুমাচ্ছে। সিএনএন

