চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস বর্তমানে ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন প্রায় ৪ হাজার মানুষ।
করোনা চীনে যে গতিতে ছড়িয়েছিল বাইরে তার গতি ১৭ গুণ বেড়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অন্য দেশগুলোতে ১৭ গুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে এমন তথ্য দিয়ে সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তবে করোনা উহান থেকে ছড়ালেও সেখান থেকেই ভালো খবর দিয়েছে চীনা কর্তৃপক্ষ। তাদের দেয়া তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শহরটিতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। চীনের উহান থেকে ছড়ানো করোনা কয়েক সপ্তাহের মধ্যে চীনের পেরিয়ে এশিয়ার অন্য দেশগুলোতে ছড়াতে থাকে। এরপর মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া।
সবশেষে ইউরোপ ও আফ্রিকাতেও ছড়াতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ১৭টি অঙ্গরাজ্যে করোনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি, দ্য স্ট্রেইট টাইমস ও ব্যাংকক পোস্টের খবরে।

