করোনাভাইরাস: পেছালো কান চলচ্চিত্র উৎসব


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
Mandatory Credit: Photo by SEBASTIEN NOGIER/EPA/REX/Shutterstock (8835352g) Thierry Fremaux, Pierre Lescure and Isabelle Huppert Features - 70th Cannes Film Festival, France - 23 May 2017 (Front L-R) General Delegate of the Cannes Film Festival Thierry Fremaux, Mayor of Cannes David Lisnard, Cannes Festival President Pierre Lescure, French actress Isabelle Huppert and staff members hold a minute of silence to pay tribute to the victims of the Manchester terror attack during the 70th Anniversary of the Festival photocall at the 70th annual Cannes Film Festival, in Cannes, France, 23 May 2017. The festival runs from 17 to 28 May.


বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বিনোদন জগতেও। বেশ কয়েকজন জনপ্রিয় তারকাও আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এবার এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পিছিয়ে দেয়া হলো কান চলচ্চিত্র উৎসব।

মে মাসের ১২ থেকে ২৩ তারিখ পর্যন্ত এ বছরের চলচ্চিত্র উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা বিশ্বেই নানা অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে গত কাল চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়ে দেন, নির্ধারিত সময়ে এ বছরের অনুষ্ঠান হচ্ছে না।

এ বিষয়ে উৎসব কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছেন, ‘‘বিশ্ব জুড়ে সঙ্কটের এই সময়ে যাঁরা কোভিড-১৯-এর শিকার হয়েছেন, তাঁদের ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যাঁরা এই ভাইরাস রুখতে দিনরাত লড়ছেন, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। পরিস্থিতির গুরুত্ব বিচার করে নির্ধারিত সময় এ বার চলচ্চিত্র উৎসব হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

প্রতিবছরই এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীরা জড়ো হন এই ফরাসি শহরে। কিন্তু করোনার জেরে ফ্রান্সের বিভিন্ন শহর এখন তালাবন্দি। আজ তৃতীয় দিন চলছে। পরিস্থিতি বিচার করে উৎসবের নতুন দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।