বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস প্রতিরোধে চলছে গবেষণা। তাতে উঠে আসছে নতুন নতুন অনেক তথ্য।
এরই মধ্যেই এই ভাইরাসের ভয়ঙ্কর রূপ নিয়ে মন্তব্য করলেন নোবেলজয়ী ফরাসি বিজ্ঞানী লুক মন্তাজিনিয়ের।
এক ফরাসি সংবাদমাধ্যমে তিনি দাবি করেন, করোনাভাইরাসের মধ্যে এইচআইভি তথা এইডস’র পাশাপাশি ম্যালেরিয়ার জীবাণুও রয়েছে।
তার দাবি, করোনাভাইরাস মানুষের তৈরি এবং উহানের গবেষণাগারেই তৈরি হয়েছে এই জীবাণু। এইডসের টিকা আবিষ্কার করতে গিয়ে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
তিনি আরও জানান, উহান ন্যাশনাল বায়োসেফটি ল্যাবেরটরিতে প্রায় দু’দশক ধরে করোনাভাইরাস নিয়ে গবেষণা চলছে। সম্ভবত, সেখান থেকেই দুর্ঘটনাবশত এই ভাইরাসটি বাইরে ছড়িয়ে পড়েছে।
২০০৮ সালে এইচআইভি ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন লুক মন্তাজিনিয়ের। তাই তার কথা গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।
উল্লেখ্য, নানা মহলের দাবি, রহস্যময় এই ভাইরাস নিয়ে গবেষণা করতে গিয়ে তা ছড়িয়ে পড়েছে উহান প্রদেশের গোপন গবেষণাগার থেকেই। কোনও কোনও মহল থেকে আশঙ্কা করা হচ্ছে, নাশকতা বা অন্তর্ঘাত করেই চীনের কোনও বিজ্ঞানী বা গুপ্তচর এই ভাইরাস ছড়িয়েছেন।

