করোনাভাইরাস: দেশে নতুন ৩ রোগী শনাক্ত



দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ জন বেড়ে ২৯ জনে দাড়িয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগত্বত্ত বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজ শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আক্রান্তদের একজন মহিলা ও অন্য দুজন পুরুষ। নতুন আক্রান্ত সবাই আলাদা পরিবারের। আক্রান্ত মহিলা ও একজনের বয়স ৩০ হলেও অন্যজনের বয়স ৭০। বয়ষ্ক পুরুষ এই মুহুর্তে আইসিইউতে রয়েছেন।