করোনার আরেকটি অ্যান্টিবডি থেরাপির হিউম্যান ট্রায়াল শুরু চীনে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চীনে এবার করোনা মোকাবেলায় মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এলি লিলি এবং চীনা প্রতিষ্ঠান জুনশি বায়োসায়েন্সেস এর উদ্যোগে আরেকটি অ্যান্টিবডি থেরাপির হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। সোমবার দেশটিতে একজন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবীকে অ্যান্টিবডি চিকিৎসার ডোজ দেওয়া হয়।

চীনা প্রতিষ্ঠান এলি লিলি জানিয়েছে, তারা আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রেও প্রথম ধাপের গবেষণা শুরু করবে। বিজ্ঞানীরা প্রথমে জেএস০১৬ নামক এই অ্যান্টিবডি চিকিৎসা মানুষের মধ্যে ব্যবহার করা নিরাপদ কিনা তা পরীক্ষা করে দেখবেন। পরীক্ষায় নিরাপদ প্রমাণিত হলে তারপর এর কার্যকারিতা পরীক্ষা করে দেখবেন গবেষকরা।

প্রথম ধাপটি সফল হলে কীভাবে এটি সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা যায় তা নির্ধারণে আরও ট্রায়াল চালানো হবে।

এই অ্যান্টিবডি নিজেই ভালো কাজ করে নাকি অন্যান্য অ্যান্টিবডির সঙ্গে মিশ্রণে এটি আরও কার্যকর ভূমিকা রাখে সেটিও যাচাই করা হবে।

জেএস০১৬ নামক এই অ্যান্টিবডি ভাইরাসটিকে নিষ্ক্রিয় করে ফেলবে।

লিলি এবং জুনশি-র বিজ্ঞানীরা ল্যাবে সম্ভাব্য অন্যান্য অ্যান্টিবডিগুলোও পরীক্ষা করছেন। এর মাধ্যমে তারা নিশ্চিত হতে চাইছেন যে, কোনটি সবচেয়ে ভালো কাজ করে।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপলিস-ভিত্তিক ওষুধ প্রতিষ্ঠান এলি লিলি থেকে এটি এ জাতীয় দ্বিতীয় অ্যান্টিবডি থেরাপি। এর আগে এলওয়াই-সিওভি৫৫৫ নামের আরেকটি অ্যান্টিবডি চিকিৎসার পরীক্ষা চালিয়েছিল প্রতিষ্ঠানটি। কানাডাভিত্তিক বায়োটেকনোলজি প্রতিষ্ঠান অ্যাবসেলেরা-র সঙ্গে ওই অ্যান্টিবডি চিকিৎসা ডেভেলপ করেছিল এলি লিলি।

জুনশি বায়োসায়েন্সেস চীনের একটি বৃহৎ প্রতিষ্ঠান। অন্যদিকে চীনের বাইরে বিশ্বের অন্যত্র এলি লিলি-র একচেটিয়া প্রভাব রয়েছে।

রিজেনেরনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান করোনার বিরুদ্ধে লড়াইয়ে অ্যান্টিবডি থেরাপি তৈরির চেষ্টা করছে। এ মাসেই ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর ব্যাপারে আশাবাদী প্রতিষ্ঠানগুলো।

অ্যান্টিবডি হচ্ছে এমন উপাদান যা শরীরে সহজাতভাবেই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

কোনও অ্যান্টিবডি থেরাপি তৈরির জন্য বিজ্ঞানীদের হাজার হাজার অ্যান্টিবডি যাচাই করতে হয়।

সূত্র: সিএনএন।