করোনার কারণে কেনিয়ার সকল স্কুল জানুয়ারি পর্যন্ত বন্ধ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনার ভয়াবহতার কারণে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সমস্ত স্কুল আগামী বছর জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মাগোহা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

যেভাবে করোনা প্রকোপ শুরু হয়েছে তাতে স্কুল খোলা মানে বিপদ বাড়ানো বলে মনে করেন সে দেশের শিক্ষামন্ত্রী।

জানা যায়, দেশেটির স্কুলগুলোতে ফাইনাল পরীক্ষা সাধারণত নেওয়া হয় অক্টোবর-নভেম্বরে। চলতি বছরের সেই সমস্ত পরীক্ষাও বাতিল করা হয়েছে।

শুধু তাই নয়, বাচ্চাদের আরো বিপদের মুখে ঠেলে দেওয়া বলে মনে করেন জর্জ মাগোহা । অন্যদিকে, মার্চের মাঝামাঝি সময় থেকে স্কুল বন্ধ থাকায় সব স্কুলের ২০২০ শিক্ষাবর্ষও বাদ পড়বে বলে জানান তিনি।

সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। কেনিয়ায় জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত স্কুলের শিক্ষাবর্ষ ধরা হয়। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চললে সে দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো সেপ্টেম্বরেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

জানা যায়, কেনিয়াতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত আট হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। ১৬৪ জন মারা গিয়েছে মারণ এই ভাইরাসের ছোবলে।