করোনার মহামারিতে যখন পুরো বিশ্ব অসহায়, তখন বেশ কিছু অসাধু ব্যক্তিরা হয়ে উঠেছে সক্রিয়। সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে উঠছে মানুষ।
সম্প্রতি একটি ওয়েবসাইট থেকে কয়েক মিলিয়ন ইউরো চুরি করলো হ্যাকাররা। জানা যায়, এই অর্থ করোনা মোকাবিলায় ত্রাণ হিসেবে ওই ওয়েবসাইটে জমা হচ্ছিলো।
জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া প্রদেশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অর্থ চুরি করে হ্যাকাররা। যা প্রায় ২৯০ কোটি টাকার সমান।
দেশটিতে একটি সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ত্রাণের অর্থ সংগ্রহ করা হচ্ছিল। হ্যাকাররা ওই সরকারি ওয়েবসাইটের একটি কপি ওয়েবসাইট তৈরি করেছিল।
হ্যাকাররা তাদের তৈরি ওই ভুয়া ওয়েবসাইটের লিংকসহ ইমেইল ও মেসেজ পাঠিয়েছিল মানুষজনকে। এরপর মানুষ না বুঝে যখন তাদের ওয়েবসাইটে নিজেদের ডেটা সাবমিট করেছে, তখন হ্যাকাররা ওই ডেটা নিয়ে জাতিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত করে।
সরকারের কাছে এই প্রতারণা সম্পর্কে ৫৭৬টি রিপোর্ট জমা পড়ার পর অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করা হয়।

