করোনার নমুনা পরীক্ষা শুরু করল প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এবার দেশে করোনা শনাক্তের নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।

শনিবার থেকে স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে প্রাপ্ত নমুনা পরীক্ষার কাজ শুরু করে সাভারে অবস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এ গবেষণা প্রতিষ্ঠানটি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শনিবার (২৫ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়েল টাইম পিসিআর প্রযুক্তিসমৃদ্ধ দেশের অন্যতম বৃহত্তম এই বিএসএল-২ (বায়োসেফটি লেভেল-২) ল্যাবে বায়োলজিক্যাল নিরাপত্তার সব ধরনের সুবিধা রয়েছে। প্রতিদিন ৩০০টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে এই ল্যাবটির।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তকরণে সাভার ও পার্শ্ববর্তী এলাকা থেকে পাওয়া নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতর গত ২০ এপ্রিল চিঠির মাধ্যমে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালককে অনুরোধ জানায়।

পিসিআর কিট ও অন্যান্য লজিস্টিক স্বাস্থ্য অধিদফতর সরবরাহ করবে বলেও এই চিঠিতে জানানো হয়। এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের উদ্যোগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবকে নির্বাচন করার জন্য স্বাস্থ্য অধিদফতরকে অনুরোধ জানানো হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সামগ্রিক কর্মসূচির অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

আমাদের অত্যাধুনিক ল্যাবরেটরি করোনাভাইরাস নির্ণয়ে প্রস্তুত। চলমান পরিস্থিতি মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’