এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন। শুক্রবার তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন যে, স্বাস্থ্য পরীক্ষা করার পর তার শরীরে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন করেনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য টুইট করে জানান, আমি ভালো আছি। এ ব্যাপারে সবশেষ তথ্য দিতে থাকব।’ তিনি বলেন, ‘কুইন্সল্যান্ড হেলথের নীতি, যাদের পজিটিভ আসবে, তারাই হাসপাতালে ভর্তি হবে। আমি তাদের পরামর্শ অনুসারে চলেছি।’
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, পিটার ডাটন জানান, তিনি গায়ে তাপমাত্রা ও গলাব্যথা নিয়ে ঘুম থেকে ওঠেন। সঙ্গে সঙ্গেই তিনি কুইন্সল্যান্ডের স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। তিনি এখন হাসপাতালে ভর্তি ।

