করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মারটা মর্গান। খবর গ্লোবাল নিউজের।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয় গ্লোবাল নিউজ জানিয়েছে, উপমন্ত্রী মারটা মর্গানের দেহে করোনা ভাইরাসের মৃদু উপসর্গ দেখা দেয়ায় বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
এছাড়া উপমন্ত্রীর সংস্পর্শে আসা কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করার কাজ চলছে। তার অবস্থা স্থিতিশীল বলে মন্ত্রণালয় জানিয়েছে।
পেপারস লাইফ/খবর/আন্তর্জাতিক

