চলমান করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মন্ত্রী বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন অংশুইপ্রু মারমা।
রোববার (৭ জুন) আন্তঃবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানায়, করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে বান্দরবান থেকে ঢাকা সিএমএইচএ আনা হচ্ছে।
বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল বলেন, শনিবার ( ৬ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংসহ মোট ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনিবার কক্সবাজার ল্যাবে পরীক্ষায় তারা পজিটিভ শনাক্ত হন।
বান্দরবান স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, বান্দরবান জেলায় শনিবার ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে।

