দেশে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ সোমবার (৪ মে) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯১৪ জন পুলিশ সদস্য। যা গতকাল পর্যন্ত ছিল ৮৫৪ জন।
সদর দফতর সূত্রে জানা যায়, আক্রান্ত ৯১৪ জনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন একজন।
আক্রান্তদের মধ্যে শনিবার (২ মে) সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টাইনে আছেন এক হাজার ২৫০ জন।

