দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ থেকে পরিত্রাণ পায়নি জনগণকে সচেতন করতে এবং নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ সদস্যরা।
পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, রোববার পর্যন্ত পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৪৮ জনে। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আক্রান্তের সংখ্যা ২ হাজার ১২০ জন।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, পুলিশ বাহিনীর আক্রান্ত প্রায় ৯ হাজার সদস্য বিভিন্ন ইউনিটে কর্মরত। সারাদেশে ৯ হাজার ৩৭৫ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে ছিলেন। আর আইসোলেশনে আছেন ৪৫০ পুলিশ সদস্য।
এ পর্যন্ত পাঁচ হাজার ৪০৮ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। পুলিশ বাহিনীতে যে ৩১ সদস্য মারা গেছেন, তাদের মধ্যে ডিএমপিরই ১২ জন।
৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ার কথা জানানো হয়। করোনায় প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৪৬৪ জন। আক্রান্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৩০৬ জন।

