করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
মঙ্গলবার রাতে তার বড় ভাই ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওবায়দুল করিম বলেন, ‘পাঁচদিন আগে আমার ছোট ভাইয়ের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তারপর থেকে সে বাসাতেই চিকিৎসা নিচ্ছে। এখন ভালো আছে।’
এবাদুল করিম বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও আবাসন খাতের প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যও।
বুধবার ভোরে এবাদুল করিম বুলবুলের পিএ মোক্তার সিকদারও জানান, ঢাকার বাসায় স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন এমপি। বর্তমান তার শারীরিক অবস্থা বেশ ভালো আছে।
বিকন ফার্মা বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি ২০০টিরও বেশি জেনেরিক ওষুধ এবং ক্যানসারের ৬৫টি ওষুধ উৎপাদন করে।

