করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী



করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী

এবার করোনায় আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

এক ভিডিও বার্তায় বরিস নিজেই জানিয়েছেন যে, তার করোনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে বলে । সেজন্য স্বেচ্ছা আইসোলেশনে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১১ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৭৮ জন।