করোনায় আরও ৯ জনের মৃত্যু, মোট সংখ্যা ১১০



দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও মৃত্যু হয়েছে ৯ জনের। এদের মধ্যে পুরুষ ৫ জন এবং মহিলা ৪ জন। সেইসাথে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪৩৪ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮২ জনে। নতুন করে আরও ২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থের সংখ্যা ৮৭ জন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) করোনা নিয়ে নিয়মিত অনলাইন বিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেছে আইইডিসিআর।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে সরকার ২৬ মার্চ থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করে।

উল্লেখ্য, বিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ২৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ৪৩৫ জন।

তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। করোনা আক্রান্তে সেখানে এখন শুধুই মৃত্যু মিছিল আর স্বজন হারানোর হাহাকার।