করোনায় আর্থিক ক্ষতির সম্মুখীন আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)। এই ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিমানের যাত্রী কমেছে প্রচুর। ফলে আয়ও কমেছে অনেকটা। এই ক্ষতির পরিমাণ প্রায় ২৯ বিলিয়ন ডলারের কাছাকাছি।

করোনাভাইরাসে এ পর্যন্ত শুধু চীনের মূল ভূখণ্ডেই ২ হাজার ২৩৬ জন মারা গেছেন। এর বাইরে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৭ হাজার।

এর জেরে কয়েক ডজন এয়ারলাইন তাদের চীনগামী ফ্লাইট বাতিল করেছে। এছাড়া প্রতিষেধকবিহীন এই ভাইরাসের বিস্তার রোধে চীনের অন্তত ৭৮ কোটি মানুষকে ভ্রমণ নিষেধাজ্ঞায় রেখেছে জিনপিং প্রশাসন। বাতিল করা হয়েছে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব প্যাকেজ ট্যুর।

আইএটিএ বলছে, ভাইরাসের প্রাদুর্ভাব এখন পর্যন্ত চীনেই বেশি। কিন্তু এটি এশিয়ার অন্যান্য দেশে আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়লে এয়ারলাইনগুলোর ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

আইএটিএ’র মহাপরিচালক ও প্রধান নির্বাহী আলেকজাঁদ্র দ্য জুনিয়াক বলেন, কোভিড-১৯ (করোনাভাইরাসে সৃষ্ট রোগ)-এর কারণে চাহিদার তীব্র মন্দায় বিমান সংস্থাগুলোতে, বিশেষ করে চীনা বাজারের সংস্পর্শে আসাদের ওপর অর্থনৈতিক প্রভাব পড়বে। ২০২০ সাল এয়ারলাইনগুলোর জন্য ‘খুব কঠিন একটি বছর’ হতে চলেছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ভাইরাস প্রাদুর্ভাবের কারণে আকাশপথে যাত্রী পরিবহন কমে গেছে অন্তত ৪ দশমিক ৭ শতাংশ। আইএটিএ’র ধারণা ছিল, এ বছরও বিমানের যাত্রী চাহিদা বাড়বে। তবে বৃহস্পতিবার সেই বক্তব্য সংশোধন করে তারা জানিয়েছে, গত এক দশকের মধ্যে, অর্থাৎ ২০০৮-০৯ সালের অর্থনৈতিক সংকটের পর থেকে প্রথমবারের মতো এ বছর যাত্রী পরিবহন কমছে।

সূত্র: সিএনএন