করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড



করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
Medical workers in overalls stretch a patient under intensive care into the newly built Columbus Covid 2 temporary hospital to fight the new coronavirus infection, on March 16, 2020 at the Gemelli hospital in Rome. (Photo by ANDREAS SOLARO / AFP) (Photo by ANDREAS SOLARO/AFP via Getty Images)


মহামারি করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। চীনের হুবেই প্রদেশের উহান অঞ্চল থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস এখন সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে। এরই মধ্যে ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে এই ভাইরাস কেড়ে নিয়েছে ১ হাজার ৮৬৯ প্রাণ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে এ সংখ্যাই সর্বোচ্চ।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু ইতালিতেই মৃত্যু হয়েছে ৬০১ জনের, স্পেনে ৫৩৯ জনের, ফ্রান্সে ১৮৬ জনের, যুক্তরাষ্ট্রে ১৪০ জনের ও ইরানে ১২৭ জনের।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৯১২ জন। মারা গেছেন ১৬ হাজার ৫১৫ জন।