করোনায় কাজ বন্ধ, অভিনেত্রীর আত্মহত্যা!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বর্তমানে বিশ্বজুড়ে আতঙ্কের নাম নভেল করোনা। ঘাতক এ ভাইরাসটিকে কোন ভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। এই সময়ে বিনোদন জগতের শুটিংও রয়েছে বন্ধ। হাতে কাজ নেই।

চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন। আর এ বিষয়টি সহ্য করতে না পেরে মাত্র পঁচিশ বছর বয়সেই আত্মহত্যা করলেন হিন্দি ধারাবাহিকের চেনা মুখ প্রেক্ষা মেহতা।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার রাত্রে ইন্দোরে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন প্রেক্ষা। মঙ্গলবার (২৬ মে) সকালে তার বাবা ঝুলন্ত অবস্থায় দেখতে পান মেয়েকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাকে।

প্রেক্ষার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে কাজ না থাকায় দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘সবসে বুড়া হোতা হ্যায় স্বপ্ন কো মর জানা।’

শুধুই কি হতাশা নাকি অন্য কারণও রয়েছে এ আত্মহত্যার পেছনে? হিরানগর থানার ভারপ্রাপ্ত অফিসার রাজিব ভাদোরিয়া এ দিন সংবাদমাধ্যমকে জানান, লকডাউন শুরু হওযার পর থেকে ইন্দোরে বাড়িতেই ছিলেন প্রেক্ষা। কেন আত্মহত্যা করলেন তিনি, সে বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানিয়েছে ‍পুলিশ।