করোনায় আক্রান্ত হয়ে এবার পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত পুলিশের ১০ জন করোনায় মারা গেলেন।
মোখলেসুর রহমান নামের ওই পুলিশ সদস্য চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও,কনস্টেবল মোখলেস ছাড়া বাকি ৯ জন মৃত্যুবরণকারী সদস্য হচ্ছেন ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই মো. আব্দুল খালেক, ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ,
পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন, পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায়, এসআই জালাল উদ্দিন, ট্রাফিক কনস্টেবল মো. নঈমুল হক, এসবির এসআই মুজিবুর রহমান।

