গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
এরপর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ২০ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রান্ত ও প্রাণহানির সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম এই ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সারা বিশ্বে বুধবার সকাল ১০ টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি পাঁচ লাখ ৮৬ হাজার ৩৮১ মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৪২ লাখ ৭৬ হাজার ৭০১ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৭ হাজার ৭৮৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। পাঁচ লাখ ১৩ হাজার ৯২৫ জন রোগী মারা গেছেন।
তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫৭ লাখ ৯৫ হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

