করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা অরুণ গুহঠাকুরতা। মঙ্গলবার এমআর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় টলিউডের এ প্রবীণ অভিনেতার।
কৌশিকের ‘সিনেমাওয়ালা’, ‘বিসর্জন’, ‘জ্যেষ্ঠপুত্র’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কাজ করেছিলেন সুমন ঘোষের বসু পরিবার ছবিতে ও শৈবাল মিত্রের ছবিতেও।
দীর্ঘদিন বু্দ্ধদেব দাশগুপ্তের সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন অরুণ গুহঠাকুরতা। ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘কালপুরুষ’ যার অন্যতম।
করোনার উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন এমআর বাঙুর হাসপাতালে। প্রবীণ শিল্পীর চিকিত্সার যাবতীয় ব্যবস্থা করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস।

