করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা ২৭ হাজার ৩ শ’ ৬৫ জন ছাড়াল। সবচেয়ে বেশি এই ভাইরাসে মৃতের সংখ্যা ইউরোপে ১৭ হাজার ৩১৪। যেখানে ইতালিতে মৃতের সংখ্যা ৯ হাজার ১৩৪। তারপরেই রয়েছে স্পেন ৫ হাজার ১৩৮। এর পরেই রয়েছে চীন ৩ হাজার ২৯৫।
২০১৯-এর ডিসেম্বর থেকে কম করে ৫ লাখ ৯৭ হাজার ২৫০টি করোনাভাইরাসে আক্রান্ত নথিভুক্ত হয়েছে। যেখানে আমেরিকা পিছনে ফেলে দিয়েছে চীনকেও।
ইউরোপে করোনা ভয়ঙ্কর আকার নিয়েছে গত কয়েক সপ্তাহে। আবার ফ্রান্সে মৃতের সংখ্যা ১ হাজার ৯৯৫। সেখানকার সরকার সকলকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী এডওর্য়াড ফিলিপি জানিয়েছেন, ‘আমারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা এতো সহজে বের হওয়া সম্ভব নয়।’
আমারিকাতে এখন আক্রান্তের সংখ্যা লাখ হাজার ছাড়িয়েছে। যা চীন এবং ইতালি থেকে বেশি। নিউইর্য়ক শহরের স্বাস্থ্যকর্মীরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানে কমবয়সী রোগীর সংখ্যাও বাড়ছে। এই শহরে এমন অনেকেই আছেন যারা সঠিক নিয়ম মানেননি বলে ভাইরাস বেশি ছড়িয়েছে।
পেপারস লাইফ/আন্তর্জাতিক ডেস্ক

