করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার। এ ছাড়াও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়েছে।
জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৫২ হাজার ৩৯০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৪৭৯ জনের।
বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্কাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৮১ হাজার ২০৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৫৯ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থায় রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৪৫২ জনের। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৩৯২ জন।
এরপরেই মৃতের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৫৩০ জনের। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৫১৫ জন।
তবে আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরের স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এতে মৃত্যু হয়েছে ৩১ হাজার ১৯৯ জনের।
আক্রান্তের দিক থেকে ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়ার নাম। দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ২৩ হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৩১ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। এরপর সারা বিশ্বে ২১৩টি দেশে ছড়িয়েছে এ করোনাভাইরাস।

