করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭০ জন


দেশে করোনা চিকিৎসায় যুক্ত আরো তিন বেসরকারি হাসপাতাল

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় মৃত্যু হয়েছে আরও ২১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭০ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১,২৫১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ১২১ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮,৪৪৯ জনের।

নতুন করে সুস্থ হয়েছে আরও ৪০৮ জন। মোট সুস্থ হয়েছেন ৮,৯৯৩ জন। দেশের ৪২ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪৮ লক্ষ ৯০ হাজার পেরিয়ে যায়, মৃতের সংখ্যা দাঁড়ায় ৩ লক্ষ ২০ হাজারের কিছু বেশি।